মুন্সীগঞ্জ পৌরসভা
মুন্সীগঞ্জে নির্মাণাধীন শিশু পার্কের কাজ আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসকের
মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার তাগিদ দেন।